কৌশল বিবেচনায় পশ্চিমাদের পথেই হাঁটল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ঠিক আগমুহুর্তে হঠাৎ করেই দেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করলেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রতিরক্ষাসহ অন্তত আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।






