চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ‘টাইগার অব দ্য ম্যাচ’ তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২১ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারের ব্যবধান কমিয়েছেন তাসকিন আহমেদ। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে পেয়েছেন চ্যানেল আই টাইগার অব দ্য ম্যাচ পুরস্কার।

মিরপুরে ম্যাচ শেষে তাসকিনকে এক হাজার ডলারের ডামি চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড। জিতে নিয়েছে সিরিজ। সোমবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন নিয়মরক্ষার। যদিও হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ থেকে যাচ্ছে তামিম ইকবালের দলের।

টানা সাতটি হোম সিরিজে জয়ের পর হারের মুখ দেখল বাংলাদেশ। ২০১৬ সালে সবশেষ সিরিজটিও স্বাগতিকরা হেরেছিল ইংলিশদের কাছেই। পরের সবকটি সিরিজ জিতে টাইগাররা হয়ে উঠেছিল অজেয়!

৩২৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৭৯ রানে জুটি গড়েন।

বাজে ব্যাটিংয়ের মহড়ায় ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তাসকিনের মূল কাজ বোলিং হলেও শেষে ২১ বলে ২১ রানের ইনিংস খেলে সংগ্রহ নিয়ে যান দুইশর কাছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডচ্যানেল আইজেসন রয়টিম টাইগার্সতামিমতাসকিনবাটলারবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসলিড স্পোর্টসসল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT