চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান করে চলেছেন তামিম, দিচ্ছেন ভরসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার তামিম ব্যাটিং করছেন, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে নেমে শুরুতে লিটন ও শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে তরুণ ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার মেহেদী মিরাজের দৃঢ়তায় ঘুরে দাঁড়াচ্ছে টিম টাইগার্স। দুর্দান্ত সূচনার পর ফিফটি ছোঁয়ার আগে ফিরেছেন ২২ বর্ষী তামিম, করেছেন ৪৫ রান।

গৌহাটিতে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ৭৮ রান। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ১৯ রানে। সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। প্রথম ওভারে আসে ১৩ রান। একটি চার ও একটি ছক্কা এসেছিল তানজিদের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে লিটন সংগ্রহ করেন ৫ রান।

Banglabid

তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ১৮ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। রিচি টপলের বলে উইকেটরক্ষক বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। ৬ বলে ৫ রান করেন।

লিটন ফেরার পর শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যাট হাতে কিছুটা লড়াই করতে হয়েছে টাইগার টপঅর্ডার ব্যাটারকে। পঞ্চম ওভারের শেষ বলে রিচির দ্বিতীয় শিকার হন শান্ত। গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১১ বলে ২ রান করে।

১৬তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৮ রানে মার্ক উডের ডেলিভারি সামাল দিয়ে উঠতে পারেননি তানজিদ তামিম। ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। সাত চার ও এক ছক্কায় ৪৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ-২০২৩গৌহাটিতানজিদবাংলাদেশমিরাজরিচিলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬

ছোট্ট টক ফল, গুণে ভরপুর—আমলকী কেন খাবেন?

আগস্ট ১৩, ২০২৬

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT