চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের ২টি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পতাকা ও জাতিসংঘের লোগো সূর্যোদয়ের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে আঞ্চলিক সহযোগিতায় ক্রমবর্ধমান নেতৃত্ব প্রদর্শন করে বাংলাদেশ ইউএনইএসসিএপি’র অধীনে মর্যাদাবান দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি) এবং এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)-এর গভর্নিং কাউন্সিলে তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইএসসিএপি‘র নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিশাবানা, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন মন্ত্রী বক্তব্য দেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী সহ-সভাপতি নির্বাচিত হন।

Banglabid

উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও ভাষণ প্রচার করা হয়। এ ভাষণে তিনি সকল ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণের নীতির ওপর ভিত্তি করে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানান।

তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনইএসসিএপিজাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসীদের জন্য দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: প্রধান উপদেষ্টা

পরবর্তী

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর দিকে পানির বোতল ছুড়ল ইয়েল শিক্ষার্থীরা

পরবর্তী
ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর দিকে পানির বোতল ছুড়ছে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর দিকে পানির বোতল ছুড়ল ইয়েল শিক্ষার্থীরা

ভারত ও পাকিস্তানের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রমাণ ছাড়া ভারতের অভিযোগ অযৌক্তিক: পাকিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT