চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর রবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর দেশের ৪.৫-জি টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে টাইগারদের সাথে গৌরবময় পথচলার দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্পনসর হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি।

শুক্রবার মিরপুরে বিসিবি’র প্রধান কার্যালয়ে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করে বিসিবি ও রবি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আনুষ্ঠানিকভাবে স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করেন।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি’র স্পন্সর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে টানা ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে।

২০১৬ সালে দলটি এশিয়া কাপে রানার্সআপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়। রবির ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন থেকে বাংলাদেশ পেয়েছে এই সময়ের ঝড় তোলা পেসার এবাদত হোসেনকে।

বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক অবিরাম ভালোবাসার নাম। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যে কোনো অর্জন দেশের মানুষ ও পুরো দেশকে দারুণভাবে ঐক্যবদ্ধ করে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়। ব্র্যান্ড স্লোগান ‘পারবে তুমিও’-এর চেতনাকে ধারণ করে ক্রিকেটের মাধ্যমে অদম্য বাংলাদেশকে এগিয়ে নিতে চায় রবি।

রবি’র এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, “এ দেশের ক্রিকেটের অনেক প্রথম সাফল্যের সাথে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির ‘পারবে তুমিও’ চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সাথে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।”

Reneta

বাংলাদেশ ক্রিকেটের সাথে নতুন এ যাত্রায় রবিকে স্বাগত জানিয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, “জাতীয় দলের স্পনসর হিসেবে রবির মতে প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিকে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটরবিরাজিব শেঠিলিড স্পোর্টসস্পন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT