ক্রিকেট

সিরিজে টিকে থাকতে লিটনদের চাই ১৫০ রান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে পরবর্তী পরিকল্পনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আলিক আথানাজে ও শাই হোপের শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকেই ছুটেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ বোলাররা। ১২ রানের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চেপে ধরে টিম টাইগার্স। শেষ অবধি অবশ্য লড়াইয়ের পূঁজি পেয়েছে ক্যারিবীয় দলটি। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের করতে হবে ১৫০ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়েছে সফরকারী দল।

১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১০৫ রানের জুটি গড়েন শাই হোপ ও আলিক আথানজে। ১১.২ ওভারে ৫২ রান করা আথানজেকে ফেরান নাসুম আহমেদ। ৩৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। এরপরই ধস নামে। ১২ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা।

হোপকে ফেরান মোস্তাফিজ। ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৫৫ রান করেন। শেরফান রাদারফোর্ড (০), রোভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ফিরে যান নামের সাথে সুবিচার করতে না পেরে।

১১৮ রানে ৬ উইকেট হারানোর পর রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ মিলে যোগ করেন ২৭ বলে ২৬ রান। ১৯.১ ওভারে দলীয় ১৪৪ রানে শেফার্ডকে ফেরান মোস্তাফিজ। ১৬ বলে ১৩ রান করেন শেফার্ড। পরের বলে খ্যারি পিয়েরেকে বোল্ড করেন টাইগার পেসার।

পরে রোস্টন চেজ ও আকিল হোসেইন ইনিংস শেষ করেন। রোস্টন চেজ ১৪ বলে ১৭ রান এবং আকিল ১ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। রিশাদ ও নাসুম দুটি নেন করে উইকেট। এছাড়া তাসকিন ১ উইকেট নেন।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রাম টি-টুয়েন্টি নাসুম বাংলাদেশ রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…