চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকং ও শ্রীলঙ্কাকে হারানোর পর চীনের বিপক্ষেও ধারাবাহিক বাংলাদেশ। ৫-২ গোলে চীনকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

চীনের দাজহুতে রোববার পুল-এ’র ম্যাচে লাল-সবুজ দলের হয়ে জোড়া গোল করেছেন ইসমাইল হোসেন। বিশাল আহমেদ, জনি ইসলাম ও অমিত হাসান করেন একটি করে গোল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ।

স্বাগতিকদের বিপক্ষে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭ মিনিটে ফিল্ড গোল করেন ইসমাইল। মিনিট খানেক পরই বিশাল আহমেদের হিটে ব্যবধান দ্বিগুণ হয় লাল-সবুজদের।

দ্বিতীয় কোয়ার্টারে কেউ জালের দেখা পেলেও তৃতীয় কোয়ার্টারের শুরুতে একটি গোল শোধ করে চীন। এরপরই জনি ইসলাম, ইসমাইল হোসেন ও অমিত হাসান গোল করে বাংলাদেশকে চালকের আসনে বসান।

চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল শোধ করে চীন। শেষ অবধি ৫-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারায়। পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিচীনবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT