চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বিপক্ষে ‘ভালো ফলাফল’ আনতে চান বাংলাদেশ কোচ

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে চার ম্যাচে চার জয় তুলেছে বাংলাদেশ। সবশেষ শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে নাজমুল হুদা ফয়সালের দল। ম্যাচের পর দারুণ খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন বলেছেন, চীনের বিপক্ষে ভালো খেলে ভালো ফলাফল নিয়ে দেশে আসতে চান।

ম্যাচ পরবর্তী বাফুফের পাঠানো ভিডিওবার্তায় ছোটন বলেছেন, ‘প্রথমে কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে এবং ধন্যবাদ জানাই আমাদের ছেলেদের। আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল। বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল এবং তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। তাদের সাথে ছেলেরা জয়লাভ করে একটা ইতিহাস আসলে তৈরি করল।’

‘প্রথম থেকেই বাংলাদেশ ভালো এবং আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বিরতির আগে তারা গোলের চেষ্টা করে দ্বিতীয়ার্ধে নেমে গোলের জন্য মরিয়া হয় এবং অনেকগুলো সুযোগ তৈরির পর দুই গোলে এগিয়ে যায়। একটা গোল হজম করার পরও তারা ধৈর্য, সাহস দেখিয়ে ২-১ গোলে খেলা শেষ করেছে।’

বাংলাদেশ নারী জাতীয় দলের সাফজয়ী কোচ আরও বলেছেন, ‘ছেলেদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য। এই বাচ্চা ছেলেদেরকে সাহস দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকার জন্য বলব।’

‘আমরা চীনের সাথে যেন ভালো ফুটবল খেলতে পারি এবং ভালো একটা ফলাফল নিয়ে দেশে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এই ছেলেদের নিয়ে একটা দুর্দান্ত দল হয়েছে। ওরা ভালো ফুটবল খেলছে, ওদের জন্য দোয়া করবেন।’

শুক্রবার বাহরাইনের বিপক্ষে দুটি গোলের একটি করেছেন বায়েজিদ বোস্তামি ও অন্যটি মো. মানিক। ম্যাচ শেষে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনছোটনতাবিথবায়েজিদবাংলাদেশবাহরাইনমানিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

মার্চ ২১, ২০২৬

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT