বাংলাদেশ

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল লোগো, নৌকা প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল লোগো, নৌকা প্রতীক ও বাংলার লাল সবুজ রঙের উপস্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বোর্ড সভায় আরও জানানো হয়, ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিষয়:ছাত্রলীগের সম্মেলন বাংলাদেশ ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…