চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রোনালদিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত তাকে ঢাকায় আনার ব্যবস্থা করেছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন রোনালদিনহো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার শতদ্রু বিষয়টি সবাইকে অবহিত করেন। লিখেছেন, ‘আমার সোনার বাংলা.. আমরা আসছি এবং এবার বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অবশ্যই দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করবো, যদি তিনি সময় দিতে পারেন।’

বিশ্বকাপ ও দুবার ব্যালন ডি’অর জয়ী ৪৩ বর্ষী সাবেক সেলেসাও জার্সিতে করেছিলেন ৩৩ গোল। বার্সেলোনা, পিএসজি, এসি মিলান এবং ফ্লেমেঙ্গোর মতো ক্লাবে খেলেছিলেন।

মিডফিল্ড তারকা ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল করেছিলেন। গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে সেরা গোলগুলোর একটি বিবেচনা করা হয়।

এর আগে শতদ্রু দত্তর উদ্যোগে গত ৩ জুলাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালঢাকাপ্রধানমন্ত্রীবাংলাদেশব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টসশতদ্রু দত্তশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT