চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি চাই ফুটবল এক নম্বরে থাকবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের বিপক্ষে ৫ ও ৮ সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। ক্যাম্পে যোগ দিতে এসে বাংলাদেশ ফুটবলের নানা বিষয়ে কথা বলেন অধিনায়ক জামাল ভূইয়া। তার মতে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দেশের ফুটবলে উন্নতি হবে। ফুটবলকে তিনি দেখতে চান এক নম্বরে।

এবার ঘরোয়া ফুটবলের বাজারদর খুব বেশি ভালো না। ৫০-৭০ লাখ টাকা হাঁকানো ফুটবলারকে খেলতে হচ্ছে মাত্র কয়েক লাখ টাকায়। তবে দুর্দিন কেটে বাংলাদেশের ফুটবলে জোয়ার আসবে বলেই মনে জামাল।

জাতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘ফুটবল একটু নিচে চলে গেছে। আমি চাই ফুটবল সব সময় এগিয়ে থাকবে। এই দেশে ক্রিকেট আছে, আর্চারি, রানিং আছে, আমি চাই ফুটবল এক নম্বর থাকবে।’

ছাত্র আন্দোলনের সময় ইউরোপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বার্তা দিয়েছেন জামাল। সে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যখন শুরু হয় তখন আমি জার্মানিতে ছিলাম। ইউরো চলছিল, আমি কাজ করছিলাম। আমার কাজিনরা দেশে (বাংলাদেশ) ছিল, বলছিল তুমি কিছু বলো। আমার কাজিনের বন্ধুও মারা গেছে। তাদের কাছে পুরো বিষয়টি শোনার পর আমি বলেছি।’

সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ। এই দলের বিপক্ষে খেলে বাংলাদেশের উন্নতি কতটুকু হবে? এ নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘বাংলাদেশ দল ভালো। ফেডারেশন ভূটানের সঙ্গে ঠিক করেছে খেলা। আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে। আমরা ছয় পয়েন্টই নিয়ে র‌্যাংকিং ভালো করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল ভূঁইয়াপ্রীতি ম্যাচবাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT