চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফজয়ী খেলোয়াড়দের আরও সম্মান পাওয়া উচিৎ: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী লাল-সবুজের দল শনিবার এসেছিল চ্যানেল আই ভবনে সংবর্ধনায়। সেখানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, সাফজয়ীদের আরও সম্মান পাওয়া উচিৎ।

শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা ছিল। পরে তারকাকথন অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন, ‘বাংলাদেশের মেয়েদের সাফল্যের শেষ নেই এবং সবচেয়ে বড় কথা সাফ ফুটবল যতবার জিতে এসেছে, আমার মনে পড়ে যে, একবার বোধহয় আমরা চ্যানেল আই স্টুডিওতে বা প্রাঙ্গণে ডাকতে পারিনি। প্রতিবারই এই আনন্দ মুহূর্তটি ওদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আমরা এনজয় করেছি। নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটা মুহূর্ত, যে মুহূর্তটাকে গর্ব করা যায়।’

‘গতকাল (বৃহস্পতিবার) একটা কারণে এয়ারপোর্টে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি, একই পোশাক পরা অনেকগুলো ছেলে-মেয়ে যাচ্ছে। তখন মনে হল আরে, এরা তো ফুটসাল বিজয়ী হয়ে এসেছে তারা। আমি ওদের পিছনে পিছনে গেলাম। আমার হাতে তখন একটা মোবাইল ফোন ছিল। পরে একটা ইন্টারভিউ করলাম।’

সাফজয়ীদের সাথে হঠাৎ দেখা হওয়া নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘ওখানে দেখা হল সবার সাথে। খুব সারপ্রাইজিং, কাকতালীয়ভাবে মিলে গেল। যাই হোক এই যে, বাংলাদেশের মেয়েদের নারীদের ফুটবলের এই প্রত্যেকবার যে গর্ব করার মতো বিজয়টা, সেটা জাতি হিসেবে আমরা নিঃসন্দেহে অনেক আনন্দিত হই, আর চ্যানেল আই পরিবার তো হয়ই।’

‘আমাদের প্রতিবার খেলোয়াড়দেরকে ডাকার মূল জায়গাটা হচ্ছে যে, যতটুকু সম্মান তাদের পাওয়া দরকার জাতির কাছ থেকে, সেটা আমরা আমাদের জায়গা থেকে ওদেরকে ডেকে একটু কথা বলি আনন্দ পাই। কিন্তু এরচেয়ে অনেকবেশি সম্মান ওদের পাওয়া উচিত।’

থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।

Reneta

সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফুটসালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসশাইখ সিরাজসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT