চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ, বাঙালি বা মুক্তিযুদ্ধ কারও একক সম্পত্তি নয়

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
১০:২০ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২৪
মতামত
A A

‘তুমি কে আমি কে- বাঙালি, বাঙালি’ এটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের চিরচেনা শ্লোগান। বাংলাদেশের জনগণের লড়াই করার ইতিহাস শুরু হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। ১৯৭১ সালে লাল সবুজের পতাকাটা পেতে হয়েছে ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে।

তবে দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশ ভূমির স্বাধীনতা পেলেও পাইনি অর্থনৈতিক মুক্তির স্বাধীনতা। ৫২ বছর পার হয়ে গেছে স্বাধীনতার কিন্তু দেশ এখনো বিভক্ত হয়ে আছে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের ভূমিকা নিয়ে। এদেশের জনগণ রাজনৈতিক দলের হাতিয়ার হয়েছে বারবার।

যখন যে দল ক্ষমতায় এসেছে সে দল লুটপাট করেছে দেশকে। মানুষের কাছে দল বলতে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কোন দল নেই। বিগত ১৫ বছর আওয়ামী লীগ একচ্ছত্র ভাবে দেশ শাসন করেছে ১/১১ এর পর বিএনপিকে হটিয়ে। এরপর থেকে ক্ষমতার বাইরে আওয়ামী লীগ নিজেকে কল্পনা করতে পারেনি।

সময়ের সাথে সাথে প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বত্র আওয়ামী আধিপত্য বিস্তার লাভ করেছে। মনে হত দেশে দল বলতেই আওয়ামী লীগ। তার কারণ হলো বাক স্বাধীনতাকে হরণ করেছে ভয় দেখিয়ে । রুদ্ধ করেছে কলমের স্বাধীনতা। যার ফল হল দেশের বর্তমান পরিস্থিতি। মানুষের ক্ষোভ যোগ হয়েছে কোটা আন্দোলনের সাথে। দিশেহারা হয় আওয়ামী সরকার। পুলিশ যাচ্ছেতাই ভাবে আচরণ করেছে জনগণের সাথে। রক্ষা পায়নি ছোট শিশু। তবে সেনাবাহিনী বুঝতে পেরেছিল জনরোষকে রুখতে পারবে না।

Reneta

অতপরঃ ৭৫ বছরের আওয়ামী লীগের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন। ভাবেননি নেতা কর্মী ও সমর্থকদের কথা। কিন্তু এ কাজ তিনি কেন করলেন সে উত্তরটা রাজনৈতিক রং মাখিয়ে এখন বলার চেষ্টা করাটা বৃথা। বঙ্গবন্ধুকে তিনি অপমান করেছেন সন্তান হয়ে আদ্ভুত কিছু ব্যাপার ঘটিয়ে। বঙ্গবন্ধু থাকে মানুষের হৃদয়ে তার জন্য ভাস্কর্য নির্মাণের প্রয়োজন হয় না। এ কথাটার শিক্ষা নিতে পারেনি ইতিহাস থেকে।

সত্য কথা শুনার চেয়ে তোষামোদকারীদের বেশি পছন্দ করতেন। যার প্রতিফলন দেখছেন ভারতে বসে। মুক্তিযুদ্ধের সাথে যে সব পরিবার যুক্ত তাদের মানসিকতা এখন কি তা তিনি বুঝতে পারবেন না। যদি বুঝতেন তাহলে নিজের দায় স্বীকার করে প্রয়োজনে কারাবরণ করতে। দেশপ্রেম আসলে এত সহজে আসে না। এবার ক্ষমতায় আসার পর থেকেই তিনি ভালো কোন কিছু দেখাতে পারে নাই। মুক্তিযুদ্ধ কারো একক সম্পত্তি নয়- একথাটা ভুলে ভুল করেছেন ।

তবে বিগত কিছু দিন ধরে যে শুধু দেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তা কিন্তু নয়। সারাদেশেই জনগণের নানা ধরনের ক্ষোভের প্রকাশ ঘটছে জ্বালাও পোড়াও দিয়ে। অথচ শুধুমাত্র হিন্দুরা অনিরাপদ এ প্রোপাগাণ্ডার সুযোগ নিয়ে জল ঘোলা করার মানেই হল দেশকে আরও অশান্ত করা। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে ধর্মের রাজনীতি যেমন অচল পয়সা তেমনি জঙ্গিবাদের স্থান নেই। ছাত্রদের কোটা আন্দোলনের সময় জামায়েত ইসলামকে নিষিদ্ধ করে দিয়ে আর এক ভুল করেছে শেখ হাসিনা। তার এ ভুলের কারণেই ছাত্রদের আন্দোলনে জামায়াতে ইসলামের প্রবেশের সুযোগ হয়েছে।

অন্যদিকে কতিপয় অসাধু ব্যক্তি হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে হামলার চেষ্টা করে তবে ছাত্ররা সকল বিপদ উপেক্ষা করে পাহারা দিচ্ছে মন্দিরের সামনে। এক্ষেত্রে একক ভাবে শুধু হিন্দুদের উপর হামলা হচ্ছে একথা সম্পূর্ণ সত্য নয়। আওয়ামী সরকারের অবসান ও শেখ হাসিনার পলায়নের পর মানুষ নিজের আক্রোশ দমন করতে পারেনি বলে সবচেয়ে বেশি ধবংস করেছে থানা। বাড়িঘর জ্বালিয়েছে আওয়ামী প্রভাবশালীদের ব্যক্তিদের। কোনো হিন্দু ব্যক্তিকে আক্রমণ করেছে বা মেরে ফেলেছে এমন কোন সত্য তথ্য নেই। মনে রাখতে হবে,আমরা সবাই বাঙালি সে যে ধর্ম বা বর্ণেরই হোক না কেন।

ক্ষমতার পালাবদল কেবল রাজনৈতিক ভাবে যে হয় না তার ইতিহাস বাংলাদেশে নতুন না। একইভাবে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে এটাও নতুন ঘটনা নয়। সংবিধানের ব্যবচ্ছেদ এতভাবে হয়েছে যে, দেশ ও জনগণ বুঝতেই পারছে না আগামী দিনগুলো কী হবে। অন্তবর্তী সরকার আসলে কার ম্যান্ডেট বাস্তবায়িত করবে সেটা সময় বলে দিবে।

ছাত্ররা আন্দোলনের মধ্যে দিয়ে নব প্রজন্ম দেশকে নতুনভাবে সাজাতে চায় এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো কথা। তবে সেজন্য সবার আগে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে হবে। পুলিশ ছিল আওয়ামী লীগের পুলিশ। তারা বারবার আওয়ামী সরকারকে ক্ষমতা এনেছে নিজেদের স্বার্থে। এমনকি পুলিশ ও আওয়ামী লীগের দম্ভ দেখে ত্যাগী আওয়ামী লীগ নেতা কর্মীরা ভয় পেত। দল ও সরকারের তাবেদারী বিরুদ্ধে কথা বললে ছাড় পেত না দলের লোকরাও। প্রয়োজনে সরকার আওয়ামী লীগের লোকজনকে মামলা দিয়ে হয়রানি করেছে। আসলে সারাদেশের ইট পাথরের উন্নয়নে হারিয়ে গেছে মানবিক উন্নয়ন।

দেশ কোন ব্যক্তি বা দলের পৈতৃক সম্পত্তি নয়। দেশ সবার- ১৮ কোটি মানুষের। এখানে বিভেদের রাজনীতির কোন স্থান নেই। শেখ হাসিনা নিজ পরিবার ও পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে কিন্তু কোটার আন্দোলনে দেশের অনেক মায়ের কোল খালি করে দিয়েছেন কেবল মাত্র নিজের দম্ভের কারণে। জানি না এত রক্তের দায় নিয়ে তিনি ঘুমাতে পারেন কিনা। তবে বাংলার মাটিতে ধর্মের সংঘাত সৃষ্টি করাকে মানুষ সহ্য করবে না। এটা মনে রাখতে হবে দেশ বা বিদেশের অপশক্তিকে। বাঙালি, বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে টুটি চেপে ধরলে কেউ পার পাবে না; সে যে দলেরই হোক। হিন্দু -মুসলমান ধর্মের বিভেদ দিয়ে বাঙালি বোধকে দুর্বল করার সময় নয় এটা। একতা এখন খুব জরুরি দেশের জন্য- এটা ভুলে গেলে চলবে না।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশভবিষ্যৎমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT