চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টি-টুয়েন্টিতে বাংলাদেশের ‘পঞ্চাশ’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:১৭ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নতুনদের নিয়ে অভিযানের শুরুতেই এলো বড় সাফল্য। টি-টুয়েন্টিতে প্রথমবার ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। সেইসঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটে টিম টাইগার্স পেল ৫০তম জয়ের দেখা। ১৭ বছরের পথচলায় এ মাইলফলকে পৌঁছাতে লেগেছে ১৪৬ ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে ৬ উইকেটে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ১৫৭ রানের লক্ষ্যে স্বাগতিকরা পৌঁছায় ২ ওভার আগেই। রানতাড়ার পথে উইকেট হারায় ৪টি।

দুর্দান্ত ব্যাটিংয়ে ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে একশ রান তুলে নেয় বাংলাদেশ। পরে দ্রুত দুটি উইকেট হারালেও সাকিব আল হাসান ও আফিফ হোসেন মিলে চাপে পড়তে দেননি দলকে। সাকিব ৩৪ ও আফিফ ১৫ রানে অপরাজিত থেকে ১৮ ওভারে তুলে নেন জয়।

লিটন দাসের সঙ্গে ওপেনিং জুটি বাধেন ৮ পর পর জাতীয় দলে ফেরা রনি তালুকদার। ৩.৩ ওভারে তারা তোলেন ৩৩ রান। ১৪ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করে আদিল রশিদের গুগলিতে বোল্ড হন রনি। দলীয় পঞ্চাশের আগে জফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দেন লিটন। ১০ বলে দুটি চারে করে যান ১২ রান।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরও দ্রুত রান তোলায় মনোযোগী হন শান্ত ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়। বাংলাদেশের সংগ্রহ একশ পেরিয়ে যাওয়ার পর আউট হন তরুণ ব্যাটার। হৃদয় ১৭ বলে ২৪ রান করেন দুটি চার ও একটি ছক্কায়।

৩৯ বলে ৬৫ রানের জুটি ভাঙার পরপরই মার্ক উডের নিচু হয়ে আসা বলে বোল্ড হন শান্ত। ৩০ বলে খেলেন ৫১ রানের ইনিংস। মারেন আটটি বাউন্ডারি।

Reneta

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল ফাঁকা। টি-টুয়েন্টি ম্যাচ মাঠে গড়াতেই দেখা যায় বিপরীত চিত্র। দুপুর গড়িয়ে বিকেল নামতে ভরে ওঠে গ্যালারি। মাঠে আসা দর্শকদের হতাশ করেনি বাংলাদেশ। এনে দিয়েছে উৎসবের উপলক্ষ। এবার দেখার মিরপুরে শেষ দুই টি-টুয়েন্টিতে কী অপেক্ষায়।

সফরকারীদের ১৫৬ রানে আটকানোর পরই জাগতে থাকে জয়ের আশা। এরআগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল মাত্র একটি টি-টুয়েন্টি। ম্যাচটি ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের। এরআগে কখনোই ছোট ফরম্যাটে খেলেনি দ্বিপক্ষীয় সিরিজ। উপেক্ষার জবাব বলে-ব্যাটে ভালোভাবেই দিয়েছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা দুর্দান্ত শুরু করলেও খুব বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশ। মাঝারি পুঁজিতে আটকে রাখে।

পাওয়ার প্লে’র শেষ ওভারে মিডঅনে সহজ ক্যাচ তোলেন জস বাটলার। বোলার নাসুম উদযাপনের অপেক্ষায়। অবাক করে বল হাতে জমাতে ব্যর্থ হন সাকিব। ১৯ রানে জীবন পেয়ে ইংল্যান্ড ওপেনার খেলেন ৬৭ রানের ইনিংস। সফরকারী অধিনায়ক বড় সংগ্রহের ভিত গড়ে দিলেও স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

ইংলিশ ওপেনাররা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। ৮০ রানের জুটি গড়ার পথে অবশ্য সুযোগ দিয়েছিলেন দুজনই। ২০ রানে নাসুমকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন ফিল সল্ট। লুফে নিতে পারেননি বাঁহাতি স্পিনার। পরে সাকিব ক্যাচ ছাড়েন বাটলারের।

৩৫ বলে ৩৮ রান করে নাসুমের বলে উইকেটরক্ষক লিটনের গ্লাভসে ফেরেন সল্ট। ওপেনিং জুটি ভাঙার পর ডেভিড মালান টিকতে পারেননি বেশিক্ষণ। ৪ রান করে সাকিবের বলে আউট হন। লড়াই চালিয়ে যান বাটলার। ৪২ বলে চারটি করে চার-ছক্কায় ৬৭ রান করে হাসান মাহমুদের বলে আউট হন অধিনায়ক।

আগের ওভারের শেষ বলে দ্রুত রান তুলতে থাকা বেন ডাকেটকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। পরপর দুই বলে উইকেট হারানোর পর ইংল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ বলে তিনটি চারে ২০ রান করেন ডাকেট।

হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন স্যাম কারেন (৬)। তাসকিন আহমেদ ক্রিস ওকসকে বোল্ড করলে দেড়শর আগেই ৬ উইকেট হারায় ইংল্যান্ড। পরে আর হাত খুলে মারতে পারেননি সফরকারীদের কেউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT