ক্রিকেট

শান্ত-মুশফিকদের বড় অঙ্কের বোনাস তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেটাররা প্রধানমন্ত্রী ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত-মুশফিকসহ ক্রিকেটাররা প্রধানমন্ত্রী ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্টে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক অর্জনের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে টিম টাইগার্স। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের হাতে আর্থিক বোনাস তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সূত্র বলছে, টাইগারদের হাতে উঠতে চলা বোনাসের পরিমাণ হতে পারে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পাকিস্তানে সিরিজজয়ী বাংলাদেশ দলকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সিরিজে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলেছিল টিম টাইগার্স।

বিষয়:আইসিসি ইউনূস পাকিস্তান বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…