চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব ইস্যুতে পেছনে ফিরে তাকাতে নারাজ প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে গত বোর্ডে অনেক নাটকীয়তা দেখা গেলেও, আপাতত সেই ইস্যু নিয়ে পেছনে তাকাতে রাজি নতুন নিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেই দল এগোবে-এমন ইঙ্গিতই দিলেন তিনি।

শ্রীলঙ্কা সফরের আগে গত বছরের মাঝামাঝিতে ওয়ানডে দলের অধিনায়কত্ব পান মেহেদী হাসান মিরাজ। একদিনের ক্রিকেটে আকস্মিক নেতৃত্ব হারানোর পর টেস্ট সিরিজ শেষে অধিনায়কের পদ থেকে সরে যান নাজমুল হোসেন শান্ত। পরে যদিও তাকে টেস্ট অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়।

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে যাওয়ার আগে মিরাজের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের মেয়াদ বাড়ে। তার ডেপুটি হিসেবে নিযুক্ত হন শান্ত।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেন হাবিবুল বাশার সুমন। অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে তিনি জানান, পেছনে তাকাতে চান না।

বলেছেন, ‘আমি পেছনের দিকে তাকাতে চাই না। আগে যারা কাজ করেছেন তারা নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়ে করেছেন। অধিনায়কত্ব বোর্ড ডিসাইড করে।’

‘যেহেতু মিরাজ আমাদের অধিনায়ক পরের বিশ্বকাপ পর্যন্ত থাকবে, আমরা তার সাথে আলাপ করেছি। শান্তর সাথেও আলাপ হয়েছে। আমরা দল করার আগে সবার সাথে আলাপ করেছি। এর মানে এই নয় যে আমাদের সবার মত সব সময় মিলবে। কিন্তু আমরা যোগাযোগ পরিস্কার রাখতে চাই।’

Reneta

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বুলবুলের কমিটি ভেঙে দেয়। তামিম ইকবালকে সভাপতি বানিয়ে গঠিত হয় এডহক কমিটি। আজকের সংবাদ সম্মেলনে বাশারের মন্তব্যে আপাতত এটুকু বোঝা যাচ্ছে, বিশ্বকাপের আগে ওয়ানডের নেতৃত্বে অদলবদলের সম্ভাবনা আপাতত নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবিসিবিমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসহাবিবুল বাশার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

জুন ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে হাম উপসর্গে ভর্তি আরও ৩৭ শিশু, ১ জনকে ঢাকায় প্রেরণ

জুন ২, ২০২৬

একবছর বয়স থেকে ঠিকানা হয়েছিল মাজার, সেখানেই শেষ শিশু ফাতেমা

জুন ২, ২০২৬

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT