অর্থনীতি

আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে স্থাপিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে স্থাপিত সাইনবোর্ড, যা দেশের কেন্দ্রীয় ব্যাংকের অফিসের পরিচিতি দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ) ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিষয়:ব্যাংক মুদ্রানীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…