চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদের ম্যানেজমেন্ট বোর্ড পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ এর ম্যানেজমেন্ট বোর্ড পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির সাত সদস্যের বোর্ড পুনর্গঠন করে ডাক বিভাগকে চিঠি দিয়ে তা অবহিত করেছে। পূর্বতন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান কাইজার এ চৌধুরীকেই নতুন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ – এর ১৮(৪) ধারায় অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক নগদের ম্যানজেমেন্ট বোর্ড পুনর্গঠন করল। এখন থেকে কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণের জন্যে এই ম্যানেজমেন্ট বোর্ড কাজ করবে। তাদের অধীনেই বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

ম্যানেজমেন্ট বোর্ডের অন্য সদস্যরা হলেন-মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ, আগের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য হিসেবে থাকা পলিসি রিসার্চ ইনস্টিটিউট – পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন। সুপ্রিম কোর্টেও আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন এসেছেন নতুন সদস্য হিসেবে। এছাড়া ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব পদাধিকার বলে সদস্য করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT