চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো অপটিমাম সল্যুশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো ও অপটিমাম সল্যুশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘অপটিমাম সল্যুশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে ‘ইজি পেমেন্ট সিস্টেম (ইপিএস)’ ব্র্যান্ড নাম নিয়ে প্রতিষ্ঠানটি পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

Banglabid

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার ক্ষমতাবলে জারিকৃত বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অপটিমাম সল্যুশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বেশ কিছু শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ইজি পেমেন্ট সিস্টেম (ইপিএস) ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।

এই অনুমোদনের মাধ্যমে, ইপিএস ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা প্রদান করতে সক্ষম হবে। ইপিএস ডিজিটাল ফ্যাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে নতুন দিগন্ত উন্মোচন করবে। আর এ কারণেই ইপিএস এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- সকল লেনদেনের সহজ সমাধান।

অপটিমাম সল্যুশনের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লাইসেন্স চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের নিকট জারি করা সার্কুলারটি পাঠানো হয়েছে।

Reneta

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এখন পর্যন্ত মোট সাতটি প্রতিষ্ঠানকে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে আঘাত করলে তোমাকে ‘মেরেই ফেলব’

পরবর্তী

নেত্রকোণায় অনাবৃষ্টিতে পুড়ছে রোপা আমনের মাঠ

পরবর্তী
নেত্রকোণায় অনাবৃষ্টিতে রোপা আমনের ক্ষতিগ্রস্ত মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় অনাবৃষ্টিতে পুড়ছে রোপা আমনের মাঠ

মেসি ও নেইমার জার্সি পরে উল্লাস করছে ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমারের জার্সি চেয়ে রাখলেন তারা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT