অর্থনীতি

স্বেচ্ছায় অবসরে গেলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক স্বেচ্ছায় অবসরে গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পারিবারিক ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এক আবেদনপত্রের মাধ্যমে তিনি এই অবসরের কথা জানান।

চিঠিতে বলা হয়, বিনীত নিবেদন এই যে, আমি মো. মেজবাউল হক (এসএপি আইডি ১৬৭০০৬৩৫) বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসে নির্বাহী পরিচালক পদে কর্মরত আছি। আমি বংলাদেশ ব্যাংকে প্রায় ৩২ বছরের অধিক কাল যাবত বিভিন্ন পর্যায়ে কর্মরত আছি। বর্তমানে আমার পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে আমার চাকরি অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অতএব আমি আগামী ১৪ অক্টোবর থেকে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণে ইচ্ছুক।

অতএব, আমাকে আগামী ১৫ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। উল্লেখ্য, আমি আমার অবসরোত্তর সুবিধাদি ঢাকা প্রধান কার্যালয় হতে গ্রহণ করতে ইচ্ছুক।

বিষয়:অবসর গ্রহণ বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…