অর্থনীতি

নিলামে ১৪ ব্যাংক থেকে আরও ২২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রোলড ডলার নোটের সাথে বাংলাদেশ ব্যাংকের লোগো, অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিলামের মাধ্যমে ১৪টি ব্যাংক থেকে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, নিলামের মাধ্যমে ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে মোট ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে ডলারের কাটঅফ মূল্যও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এ নিয়ে চলতি জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়াল ৪১১ মিলিয়ন বা ৪১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৪ কোটি ৬৫ লাখ বা ৩ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।

বিষয়:অর্থনীতি কেন্দ্রীয় ব্যাংক ডলার ক্রয় বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক বিনিময় হার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…