অর্থনীতি

গভর্নর অফিসের অতিরিক্ত পরিচালক ও ৪ পরিচালককে বদলি

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, আধুনিক স্থাপনা ও নিরাপত্তা গেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের ছবি, যেখানে ব্যাংকের নিরাপত্তা গেট ও আধুনিক স্থাপনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পরিচালক মো. জবদুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন। পরিচালক মো. শহীদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন।

এ ছাড়া পরিচালক মো. বায়েজীদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন। পাশাপাশি অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়:অফিসার্স কাউন্সিল এক্সিম ব্যাংক কর্মকর্তা বদলি কলম বিরতি গভর্নর পরিবর্তন ড. আহসান এইচ মনসুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…