চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের ‘বাজে অবস্থার’ সুযোগ নিতে চায় ‘বিবর্ণ’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কিউইদের বিপক্ষে জয়ের বিকল্প নেই জ্যোতি-জাহানারাদের। পরের রাউন্ডে খেলতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সামনে আছে কঠিন সমীকরণও।

সাউথ আফ্রিকার কেপটাউনে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অজিদের বিপক্ষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বলেছেন, ‘ব্যাটিং নিয়ে আমরা অনেকবেশি ভুগছি, যা চোখে পড়ার মতো। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা বোলিংটা ভালো করেছি। তা না হলে ১৮ ওভার পর্যন্ত খেলাটা নিয়ে যেতে পারতাম না।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৭ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় লঙ্কানরা। জ্যোতি মনে করেন, লঙ্কানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার মতো বোলিং করতে পারলে ফলটা ভিন্ন হতে পারত।

‘আমার কাছে মনে হচ্ছে এই বোলিংটা শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারলে আমরা ম্যাচটা হয়ত ধরতে পারতাম। তবে যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। এতে করে আরও পিছিয়ে পড়বো। যে ভুলগুলো আমরা গত দুই ম্যাচে করেছি এবং যে জায়গাগুলোতে আরও উন্নতি করতে হবে, এখন সেগুলো নিয়েই কাজ করতে হবে। যাতে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী জ্যোতি। বললেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের কিছু অভিজ্ঞতা আছে। যদিও আমরা নিউজিল্যান্ডে শেষ তিনটি ম্যাচে হেরেছি। তবে সেখান থেকে কিছু পজিটিভ দিকও আছে। এছাড়া তারা চলতি আসরে খুব বেশি ছন্দে নেই। আশা করছি আগের ম্যাচের ভালো দিকগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে পারব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের একটি দারুণ মোমেন্টাম ছিল, কিন্তু আমরা তার সঠিক ব্যবহার করতে পারিনি। যা আমরা পরের ম্যাচে কাজে লাগাতে চাই।’

Reneta

আসরে গ্রুপ ‘এ’তে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্টে শীর্ষে আছে অস্ট্রেলিয়া, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে তৃতীয় স্থানে আছে সাউথ আফ্রিকা। যেখানে সমানসংখ্যক ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নেই কোনো জয়, কোনো পয়েন্ট।

সেমিতে বাংলাদেশের মেয়েদের খেলতে হলে মেলাতে হবে কঠিন সমীকরণ। নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হবে টাইগ্রেসদের। শ্রীলঙ্কার সঙ্গে রানরেটে খুব বেশি পার্থক্য নেই বাংলাদেশের (বাংলাদেশ -০.৭২০, শ্রীলঙ্কা -০.১৯৪)। এজন্য পরের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিততে হবে কিউইদের।

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে জিততে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে। তারপরও শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে কাগজে-কলমে সেমির দৌড়ে থাকতে কিউইদের বিপক্ষে জিততেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT