চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার বল ছুঁড়ে ফেলে উইকেটের দিকে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল ইয়াং ছাড়া সবাই কম-বেশি রান পেলেন। কেবল এক ব্যাটার ফিফটি তুলতে পারলেও অল্পতে আটকানো যায়নি নিউজিল্যান্ডকে। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলীয় প্রচেষ্টায় ৪৯.২ ওভারে ২৫৪ রান তুলে অলআউট হয়েছে কিউইরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারী দল। ইনিংসের তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে শুন্য রানে সাজঘরে ফেরেন ব্ল্যাকক্যাপস ওপেনার ইয়াং। খেলেন ৮ বল।

আরেক ওপেনার ফিন অ্যালেন টিকতে পারেননি বেশিক্ষণ। ফিজের দ্বিতীয় শিকার হন দুটি চারে ১২ রান করার পর। এরপর ছোট ছোট জুটিতে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।

Banglabid

টম ব্লান্ডেল ৬৬ বলে ৬৮ রান করেন ৬টি চার ১টি ছয়ের সাহাজ্যে। হেনরি নিকোলস ৬১ বলে ৪৯ রান করে ফেরেন ওয়ানডে অভিষিক্ত পেসার খালেদ আহমেদের শিকার হয়ে। আউট হওয়ার আগে তিনিও মারেন ৬টি চার।

লোয়ার অর্ডার ব্যাটার ইস সোধি ৩৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাতেই আড়াইশ পেরোয় নিউজিল্যান্ড। ৪৯.২ ওভারে গুটিয়ে যায় তারা।

আরও আগেই শেষ হয়ে যেতে পারত সোধির ইনিংস। বল ডেলিভারির আগে ব্যাটার পপিং ক্রিজ ছেড়ে বের হলে রান আউট করেন টাইগার পেসার হাসান মাহমুদ। ক্রিকেটে ‘মানকাড’বিতর্কিত আউটের নাম। তবে সম্প্রতি এটিকে বৈধতা দিয়েছে আইসিসি।

Reneta

হাসানের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন ফিল্ড আম্পায়ার। ক্রিজের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই আউটের সংকেত দেন।

সোধি হাসানের ওপর বিরক্তি প্রকাশ করে বেরিয়ে যেতে থাকেন। দুই হাত মিলিয়ে ‘অভিবাদন’জানান হাসানকে। কিউই লেগস্পিনার আসলে মেনে নিতে পারছিলেন না এ ধরণের আউট হয়ে। বাংলাদেশ দল দ্রুতই সিদ্ধান্ত নেয় সোধিকে ফিরিয়ে আনার।

তাতে বেশ খুশিই হয়েছেন সফরকারী দলের ক্রিকেটার। ব্যাটিং শুরুর আগে হাসানকে এসে জড়িয়ে ধরেন। বজায় থাকে ক্রিকেটিয় স্পিরিট। হাসানই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি মানকাড ঘরানার আউট করতে গেলেন ব্যাটারকে।

সুযোগ পেয়ে সোধি দলীয় রান আরও কিছুটা বাড়িয়ে নিয়েছেন। অফস্পিনার শেখ মেহেদী হাসান ও অভিষিক্ত পেসার খালেদ আহমেদ নেন তিনটি করে উইকেট। নতুন বলে ছন্দে ফেরা মোস্তাফিজ দুটি, হাসান ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোধিকে উইকেট উপহার দিল বাংলাদেশ

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৮

পরবর্তী
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাসিমুখে পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৮

বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান হাস্যোজ্জ্বল মুখে সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT