ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেও উদ্বেগে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেও উদ্বেগে অস্ট্রেলিয়া

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে অস্ট্রেলিয়া। অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে ঘরের মাঠে টিম টাইগ্রেসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। সিরিজ সামনে রেখে দল দিয়েছে স্বাগতিকরা, খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগেও রয়েছে তারা।

৯ অক্টোবর বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডে খেলতে নামবে। ১১ তারিখ দ্বিতীয় এবং ১৪ তারিখ তৃতীয় ওয়ানডে। ম্যাচগুলো গড়াবে ব্রিসবেনে।

আগামী মাসে বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অজি মেয়েরা। চোট শঙ্কায় রয়েছেন সোফি মোলিনাক্স। কোমরের চোট থেকে সেরে ওঠার জন্য অজি অধিনায়ককে এখন সময়ের সাথে লড়াতে হচ্ছে। ছিটকে গেছেন বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনও। পিঠের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন আরেক পেসার ডার্সি ব্রাউন।

বাংলাদেশ ওয়ানডে সিরিজের দলে নাম থাকলেও মোলিনাক্সের খেলা নিশ্চিত নয়। ম্যাচের আগে তার খেলার বিষয়টি পর্যালোচনা করা হবে। চোট অস্ট্রেলীয় অধিনায়কের জন্য একটি বড় ধাক্কা।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ২০২৬-২০২৯ আইসিসি মেয়েদের চ্যাম্পিয়নশিপের অংশ। চার বছর পরপর আয়োজিত হয় ১১ দলের চ্যাম্পিয়নশিপ।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল
সোফি মোলিনাক্স (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, নিকোলা ক্যারি, কিম গার্থ, অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়ারহাম।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডেটি-টুয়েন্টিবাংলাদেশমেয়েদের ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…