চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড’ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। এ পর্বের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। তার আগে অবশ্য অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, ক্যাঙ্গারুদের কাছে কঠিন পরীক্ষায় দিতে হবে দলকে।

বৃহস্পতিবার বসুন্ধরার কিংস অ্যারেনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ দলের সাম্প্রতিক উন্নতি এবং পারফরম্যান্সের যে ধারাবাহিকতা সেটা ধরে রাখাই লক্ষ্য লাল-সবুজের কোচের।

বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ করা অস্ট্রেলিয়ার সঙ্গে র‌্যাঙ্কিংয়ে বিস্তর পার্থক্য় বাংলাদেশের। সে কারণে অজিদের এগিয়ে রাখছেন জামালদের কোচ। বলেছেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়া আমাদের উপর আধিপত্য বিস্তার করে খেলবে এটাই স্বাভাবিক। তবে আমাদের লড়াকু মনোভাবে ঘাটতি থাকা যাবে না। মেলবোর্নে যদি দল ভালো খেলতে পারে সেটা দেশের ফুটবলের জন্য খুবই ইতিবাচক হবে।’

‘আমরা বিশ্বের বা এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। অস্ট্রেলিয়া আমরা যেমনই খেলি না কেন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে আমাদের যে উন্নতি, মানসিকতার যে পরিবর্তন, খেলার ধরণের যে পরিবর্তন এসেছে সেটা নিশ্চিত করতে হবে। আমরা যে বাংলাদেশ সেটা যেন ভালোভাবে বুঝতে পারি।’

অধিনায়ক জামালের কাছে অবশ্য চিত্রটা ভিন্ন, তিনি স্পষ্টভাবেই বলেছেন, ‘এর আগে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে দলটি খেলেছে এবং এবারের যে দলটি, দুটো সম্পূর্ণ আলাদা। ভিন্ন একটি দল নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছি আমরা। অস্ট্রেলিয়া অবশ্যই ভালো দল। তবে আমরা ভালো খেলব সেই আত্মবিশ্বাস পাচ্ছি।’

আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে শুক্রবার রাত ১১ টায় দেশ ত্যাগ করবে জামাল-রাকিব-মোরসালিনরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াক্যাবরেরাজামালফিফাবসুন্ধরাবাফুফেবাংলাদেশবিশ্বকাপ বাছাইমেলবোর্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT