প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি নিয়োগ করা হয়েছে।
গত ৮ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর ২২ ধারায় সরকার তোফাজ্জল হোসেনকে সভাপতি পদে নিয়োগ করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলে এলাহী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল।







