চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান চাকা চালু রেখেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষেও অনেকটা এমনভাবে আউট হয়েছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে দল যখন ভিত গড়ার পথে এগোচ্ছে, আবার ভুলটা করলেন টাইগার অধিনায়ক, মাহেশ থিকশানাকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে হারালেন স্টাম্প। তার উইকেট হারানোর পরও রান চাকা সচল রেখেছে বাংলাদেশ।

জিতলে সুপার ফোরের টিকিট, হারলে বাজবে বিদায়ঘণ্টা— এমন বাঁচা-মরা সমীকরণের ম্যাচে শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানের দল। নতুন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান শুরুটা ভালোই করেছিলেন। সেই শুরু ধরে পাওয়ার প্লেতে বড় রান আসে।

বাংলাদেশ দলের প্রথম উইকেট পড়ে ১৯ রানের মাথায়। তিনবছর পর দলে ফেরা সাব্বির ফেরেন ৬ বলে ৫ রান করে। পরে অধিনায়ক সাকিবকে সঙ্গী করে ৩৮ রানের জুটি গড়েন মিরাজ। পাওয়ার প্লের ৬ ওভারে তারা দুজনে তোলেন ৫৫ রান।

মিরাজ ফেরেন ৬.৫ ওভারে ডি সিলভার বলে বোল্ড হয়ে। ফেরার আগে ২৬ বলে ২টি করে চার-ছক্কায় করে যান ৩৮ রান। চতুর্থ উইকেটে নেমে ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। অভিজ্ঞ উইকেটরক্ষক ফিরেছেন ৫ বলে ৪ রান করে।

চাপে পড়া দলকে তখন টানেন সাকিব। কিন্তু ভুলের পুনরাবৃত্তি করে অধিনায়ক ফেরেন ২২ বলে ২৪ রান করে। থিকসানার বলে বোল্ড হওয়ার আগে বাঁহাতি ব্যাটার খেলেন ৩টি চারের মার। সাকিবের ফেরার পর চাপটা সামলে নিচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও তরুণ আফিফ হোসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান। ১২ বলে ২০ রানে ব্যাট করছেন আফিফ। ৮ বলে ৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২বাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT