ক্রিকেট

স্থগিত সিরিজটি বাংলাদেশের সাথে আমিরাতে খেলবে আফগানিস্তান

তিন ওয়ানডে

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, স্থগিত সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টাইগারদের আতিথ্য দেবে আফগানরা। আগামী নভেম্বরে গড়াবে ম্যাচগুলো।

রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজের সূচি প্রকাশ করেছে। ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে এবং ১১ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুদল।

গত জুলাইয়ে সিরিজটি খেলার কথা ছিল দুদলের। সেসময় আফগানদের সাথে পূর্ণাঙ্গ সিরিজই খেলার কথা ছিল বাংলাদেশের। ৩টি ওয়ানডের সঙ্গে ছিল ৩ টি-টুয়েন্টি ও ২টি টেস্ট। দুই বোর্ডের সম্মতিতে তখন ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়। জানানো হয়েছিল, পরে একসময় আয়োজন করা হবে সিরিজটি।

বিষয়:এসিবি ওয়ানডে বাংলাদেশ-আফগানিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…