চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ জিতে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ আসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে আসর শুরু হবে নভেম্বরের শেষদিকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ক্যাম্প শুরু করেছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে দলটি। এশিয়া কাপ জিতে বিশ্বকাপে খেলতে যেতে চায় বাংলাদেশ, জানিয়েছেন প্রধান কোচ সারওয়ার ইমরান।

সারওয়ার ইমরান বললেন, ‘আমাদের দল অনেক গোছানো, যদিও আমরা কম সময় পেয়েছি। এ দলের মধ্যে যে ধরনের সমন্বয় থাকা দরকার তার সবকিছুই আছে। বাঁহাতি স্পিনার, ব্যাটার, পেসার, লেগব্রেক বোলার, সবই আছে এ দলের মধ্যে। আমরা আশা করি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবো। চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপের সময় আমরা পরবর্তী লক্ষ্য ঠিক করব।’

নির্বাচক সজল আহমেদ চৌধুরী বলেছেন, ‘আগামী দুমাস আমাদের ব্যস্ত সূচি। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য এখানে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছি। আমরা অনুশীলন ম্যাচ, ইমার্জিং দলের সাথেও ম্যাচ খেলব। এ খেলাগুলোয় নির্ভর করে আমরা দল গঠন করব।’

দলের খেলোয়াড়রা আশা করছেন সর্বোচ্চটা দিতে পারবেন। ব্যাটারদের লক্ষ্য আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। বোলারদের লক্ষ্য সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া। এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের মেয়েদের দিয়ে আসর শুরু হবে। দুবাই আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্রথম ম্যাচ হবে ২৯ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইমরানএশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টসসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT