চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে চাইছেন শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী  হিসেবে নির্বাচন করতে পারেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এমন গুঞ্জনই চলচ্চিত্র পাড়ায়।

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই নায়কের সভাপতি পদে নির্বাচনের অংশ নেয়ার খবরটি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। তবে ইলিয়াস কাঞ্চন এ ব্যাপারে মুখ খোলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠজন চ্যানেল আই অনলাইনকে জানান, দলমত নির্বিশেষে সব শিল্পী চাচ্ছেন ইলিয়াস কাঞ্চন নির্বাচনে সভাপতি প্রার্থী হন। প্রতিনিয়ত শিল্পীরা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সভাপতি পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য যোগাযোগ করছেন। তারা একচেটিয়া ইলিয়াস কাঞ্চনকে সমর্থন দিচ্ছেন।

Banglabid

সূত্রের খবর, এতে করে ইলিয়াস কাঞ্চনের নিজেরও নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন। যার কারণে ভেতরে ভেতরে অনেক শিল্পীর সঙ্গে তিনি কথাও বলেছেন। ৮ জানুয়ারির পর হয়তো ইলিয়াস কাঞ্চন ঘোষণা দেবেন।

প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সারাদেশে কতজন মানুষ মারা যান সরকারের কাছে প্রতি বছরের ৮ জানুয়ারি সেই পরিসংখ্যান দেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ত পরিসংখ্যান নিয়ে ব্যস্ত আছেন। সেজন্য এখনই কিছুই জানাতে চান না।

১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সবকিছু ঠিক থাকলে ২০২২-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে তাকে নির্বাচন করতে দেখা যাবে। সূত্র জানাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জোট বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন নিপুণ। সেখানে থাকবেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনসহ অন্য তারকারাও।

Reneta

আরেক প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচনে অংশ নিতে পারেন মিশা সওদাগর-জায়েদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাইমনইলিয়াস কাঞ্চনচিত্রনায়কজায়েদনিপুণনিরবমিশালিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT