ক্রিকেট

কিউইদের হোয়াটওয়াশ করা হল না বাংলাদেশের

এ দলের সিরিজ

ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং দৃশ্য, বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, প্রতিপক্ষের বল মোকাবেলা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমে তৃতীয় ও শেষ ম্যাচে জিতে পারেনি নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশ এ দলকে ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নিউজিল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৭.৪ ওভার ব্যাটিং করে ২২৬ রানে থামে টাইগারদের ইনিংস। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।

আগে ব্যাটে নামা বাংলাদেশের দুই ওপেনারের ব্যর্থতার পর রান পেয়েছেন ইয়াসির আলি ও সাইফ হাসান। সাইফ ২৫ বলে ৩১ রান করেন। ৭টি চার ও তিনটি ছক্কায় ৬৫ বলে ৬৩ রান করেন ইয়াসির। শেষ দিকে নাসুম ভালো করেন। ৯৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

কিউইদের হয়ে আদিত্য অশোক ৩ উইকেট নেন। বেন লিস্টার, ডিন ফক্সক্রোফট ও জেডিন লিনক্স দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে বাংলাদেশ বোলারদের সামনে পরীক্ষা দিতে হয়েছে কিউই ব্যাটারদের। ব্যাটারদের মধ্যে রিস মাইরু ৩৩ রান, ডেল ফিলিপস ৩৪ রান, জো কার্টার ৩৩ রান করেন। ফক্সক্রোফট ৩৬ এবং জ্যাকারে ফোকস ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টাইগার বোলারদের মধ্যে নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।

বিষয়:ইয়াসির ওয়ানডে সিরিজ নাসুম নিউজিল্যান্ড বাংলাদেশ ‘এ’ দল সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…