চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার এইটে ভালো ব্যাটিংয়ের আশা টাইগার অধিনায়কের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা থেকে শুরু করে শেষ ম্যাচে নেপালের বিপক্ষেও একই ধারা অব্যাহত ছিল। দুই-একজনের কাঁধে ভর করে ম্যাচ জিতেছে টিম টাইগার্স।

কিন্তু সুপার এইটে একজনের কাঁধে চেপে বেশিদূর আগানোর সম্ভাবনা কম। কারণ এপর্বে মোকাবেলা করতে হবে জায়ান্ট ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মতো দলকে। এপর্বে পুরো দলকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। বিষয়টির প্রতি দৃষ্টি দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ পরবর্তী সময়ে নিজেদের খারাপ ব্যাটিংয়ের কথা মেনে নিয়েছেন শান্ত। বলেছেন, ‘এই রাউন্ডে যেভাবে আমরা খেলেছি তাতে আমরা খুশি। আশা করছি আমাদের বোলিং পারফরম্যান্স ধরে রাখতে পারব, ব্যাটিং পারফরম্যান্স নয়। আশা করছি আমাদের ব্যাটিং পারফরম্যান্স পরবর্তী রাউন্ডে ভালো হবে।’

‘আমরা আসলে খুব বেশি রান করতে পারছি না, কিন্তু যে রান করছি সেটা দিয়ে জেতা সম্ভব। টি-টুয়েন্টি বিশ্বকাপে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী রাউন্ডের জন্য আমদের পরিকল্পনা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে।’

সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। ২১ রানে জিতে নির্বিঘ্নে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। নেপালের বোলিংতোপে বাংলাদেশের পাঁচ ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেপাল২৪বাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টসশান্তসেন্ট ভিনস্টে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT