চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারপর আর সেমির জন্য খেলেনি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

‘পরিকল্পনাটা এমন ছিল যে, আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করবো। যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট যদি না পড়ে, তাহলে আমরা সুযোগটা নেবো। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল। যেন আমরা ম্যাচটা জিততে পারি। তারপরও আমি বলবো, মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি। যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি।’

আফগানিস্তানের বিপক্ষে রানরেটের সমীকরণ মিলিয়ে জয়ের চেষ্টা থেকে ম্যাচ চলাকালীন সরে যাওয়ার বিষয়টি জানিয়ে কথাগুলো বলেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বৃষ্টি আইনে ৮ রানে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতার দায় এভাবেই স্বীকার করে নিয়েছেন।

‘আমাদের বোলিং খুব ভালো হয়েছে। এমন বোলিংয়ের পর আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিংয়ে অনেক বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেছি আমরা।’ বলেছেন শান্ত।

বাংলাদেশকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা বোর্ডে ৫ উইকেটে ১১৫ রানের বেশি তুলতে পারেনি। ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের ভেতর ছুঁতে পারলে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিতে যেত বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ১৭.১ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় শান্তবাহিনী। বৃষ্টি আইনে ৮ রানে হেরে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্তসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT