চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ আগস্ট কানাডার টরন্টোয় বাংলা রক ফেস্ট

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৩:২৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
প্রবাস সংবাদ
A A

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা রক ফেস্ট’। কানাডায় বাংলাদেশি ব্যান্ডগুলোর অংশগ্রহণে ভিন্নধর্মী উদ্যোগ এই ‘বাংলা রক ফেস্ট’ ইতিমধ্যে কমিউনিটিতে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

আগামী ২৭ আগস্ট শনিবার ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়নে এই উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশি ব্যান্ড এসোসিয়েশন কানাডার সহযোগিতায় বাংলা রক ফেস্ট আয়োজনের অগ্রভাগে রয়েছেন সঙ্গীত পিপাসু উদ্যমী তরুণ ফরহাদ আহমেদ মিশু ও সায়েম আহমেদ। তাদের সঙ্গে রয়েছেন আসাদুন নূর, সাকিব আজাদ এবং আসিফ আহমেদ প্রকাশ প্রমূখ। আর তাদের বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যারিষ্টার ওমর আল জাহিদ, ফরহাদ রিয়েলটি ইংক এবং ওডিন প্রটেকশন সার্ভিস।

লাক্স চ্যানেল আই সুপারস্টার “রুমানা মালিক মুনমুন এর উপস্থাপনায় কানাডায় বাংলাদেশি ব্যান্ড শুন্য ফিচারিং “ফুয়াদ আল মুক্তাদির, মানুষ, যান্ত্রিক, ব্যান্ডফোর, সুর, ঝড় অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

’বাংলা রক ফেস্ট’ এর আয়োজন সম্পর্কে অন্যতম আয়োজক ফরহাদ আহমেদ মিশু ও সায়েম আহমেদ জানান, কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাথে বাংলা সংস্কৃতির দূরত্ব কমিয়ে আনতে বাংলা রক ফেস্ট এর আয়োজন করা হচ্ছে।

আয়োজক সায়েম আহমেদ বলেন, কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অজ্ঞাতকারণে তরুন প্রজন্মকে বিশেষ করে এই দেশে বেড় ওঠা ছেলেমেয়েদের তেমন একটা দেখা যায় না। অথচ কানাডিয়ান বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানে তারা ছুটে যান। তার মানে হচ্ছে সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আছে, কিন্তু আমরা তাদের মতো করে আমাদের সংস্কৃতি তাদের কাছে পৌঁছে দিতে পারছি না।

Reneta

আয়োজক ফরহাদ আহমেদ মিশু বলেন, আমাদের সংস্কৃতির প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলা ওইসব তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের বাংলা রক ফেস্টের আয়োজন। আমাদের বিশ্বাস এই বাংলা রক ফেস্টের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে আমাদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে পারবো এবং একই সাথে তাদের সাথে আমাদের কালচারাল গ্যাপটা কমিয়ে এনে একটা মেলবন্ধন তৈরি করতে পারবো।

ফরহাদ আহমেদ (মিশু) ও সায়েম আহমেদ বাংলা রক ফেস্টকে সফল করে তোলার জন্য কমিউনিটির সবার প্রতি আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার টরন্টোবাংলা সংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT