চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’ এর ১১তম আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

গেল ১০ বছর ধরে চ্যানেল আইয়ের হাত ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে বাংলার মানুষের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান প্রয়াত আজাদ রহমানের স্মরণে ১১তম বারের মত চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০২৪’।

প্রতিবারের মত এবারের আসরও ৩১ জানুয়ারি বিকেল ৫টা ১০  মিনিট থেকে শুরু হয়ে চলবে ভাষার মাসের প্রথম দিন ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। সেই সঙ্গে এবারের আয়োজনে চ্যানেল আইয়ের সঙ্গে পৃষ্টপোষকতায় যুক্ত হয়েছে ‘বিকাশ’।

বাংলা খেয়াল উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে তেজগাঁও চ্যানেল আই ভবনের ৩ নম্বর স্টুডিওতে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ডক্টর লিনা তাপসী খান, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, “১০ বছর পার করে এবার ১১ বছরে ‘বাংলা খেয়াল উৎসব ২০২৪’। আমরা প্রতি বছরই ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে এই আয়োজনটি করে থাকি, এবারও যার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবারের মত এবারের আয়োজনেও প্রায় শতাধিক শিশু খেয়াল শিল্পীর পাশাপাশি খেয়াল উস্তাদরা অংশ গ্রহণ করেন। ‘বাংলা খেয়াল’ ঘিরে চ্যানেল আইয়ের এই আয়োজন ইতোমধ্যেই অনেকটা পরিচিতি পেয়েছে। যদিও এখনও এটি সর্বত্র না পৌঁছালেও আমি আশা করি যে এর পৃষ্টপোষকতা জোরদার হলে এটি অনেকটাই এগিয়ে যাবে।”

প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ তার স্মরণে বলেন, আপনারা জানেন প্রয়াত বিশিষ্ট সংগীতজ্ঞ আজাদ রহমান তার জীবনের একটি দীর্ঘ সময় এই বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বাংলা খেয়ালের একটি নব দিগন্ত সূচনা করেছেন। অনেক বাধাবিপত্তির পরেও তিনি তার এই কর্ম জীবনের শেষ অবধি লালন করেছেন। চ্যানেল আইকে ধন্যবাদ আজাদ রহমানের এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য। সেই সঙ্গে বিকাশকেও ধন্যবাদ এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সকল অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরাও বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমানের স্মরণে ও বাংলা খেয়ালের আয়োজন নিয়ে কথা বলেন। তার এই সৃষ্টিকে আরো বিস্তৃত ভাবে সবার মাঝে ছড়িয়ে দেবার আশাবাদ ব্যক্ত করেন। এবারের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘বাংলা খেয়াল উৎসব ২০২৪’গানলিড বিনোদনশাইখ সিরাজসংগীতসেলিনা আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT