চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের ফেসবুক গ্রুপে পরিচয়, তিশা ভক্তকে নিশো ভক্তের বিয়ে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ফেসবুকের কল্যাণে পরিচয় ও প্রেমের সুবাদে প্রায়ই ভিনদেশীরা বাংলাদেশের যুবক যুবতীদের বিয়ে করছেন! এবার অনেকটাই তাই ঘটেছে, তফাৎ শুধু পাত্র-পাত্রী দুজনেই এদেশের!

তবে মজার ব্যাপার, পাত্র-পাত্রীর পরিচয় ‘বাংলা নাটক’ সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ থেকে। আর বিয়েটিও ছিলো নাটকীয়তায় ভরপুর!

নাটকের গ্রুপের মাধ্যমে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ফ্যান চট্টগ্রামের সাজ্জাদ হোসেনের সঙ্গে প্রথমে পরিচয় হয় তানজিন তিশার ফ্যান রাজশাহীর নায়লা শারমিন দৃষ্টি। এরপর এগিয়ে যায় তাদের সম্পর্ক। শেষ পর্যন্ত বৃষ্টিকে বিয়ে করতে দুবাই থেকে দেশে আসেন সাজ্জাদ। সম্পন্ন হয় তাদের বিয়ে!

চ্যানেল আই অনলাইনকে সাজ্জাদ আহমেদ জানান, ‘বাংলা নাটক’ গ্রুপে নাটক নিয়ে আলোচনা ও সমালোচনার মাধ্যমে নায়লার পরিচয়। গত ১৫ জানুয়ারি (রবিবার) বিকেলে তারা নিজেদের পছন্দমত দিয়ে বিয়ে করেন। স্নাতকে অধ্যয়নরত পাত্রী নায়লার থাকেন রাজশাহীতে।

সাজ্জাদ আহমেদ বলেন, আমাদের দুই পরিবার বিয়ে মেনে নিয়েছে। আগামী ২৬ জানুয়ারি দুই পরিবার মিলে বউ ভাতের আয়োজন করেছে।

সাজ্জাদ-নায়লা দুজনে বাংলা নাটক গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তারা নিশো ও তিশার ‘কট্টর ভক্ত’। নিশো-তিশাকে নিয়ে দেওয়া ফেসবুকের বিভিন্ন পোস্টে পাল্টাপাল্টি মন্তব্যে করতেন। পছন্দের তারকাকে নানা যুক্তিতর্ক দিয়ে এগিয়ে রাখতে চাইতেন। তখন তাদের ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না।

Reneta

২০২১ সালের জন্মদিনে ঝুম নামে আরেক বন্ধুর মাধ্যমে নায়লার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় হয় সাজ্জাদের। তিনি বলেন, তখন নায়লাকে জানাই, তাকে আগে থেকেই চিনি। সে বিশ্বাস করেনি। পরে তার সম্পর্কে অন্যদের সঙ্গে আগের চ্যাটিং স্ক্রিনশট দেখাই। চ্যাটিং গ্রুপের কয়েকজন বন্ধু আমাদের ভীষণ সাপোর্ট করতো। শুরু থেকে আমাদের সম্পর্কটা খুব দারুণ। কার চেহারা কেমন এটা প্রাধান্য দেইনি, ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি।

সাজ্জাদ আহমেদ বলেন, জুন মাসের শেষে চ্যাটিং-এ কথা বলার ১৮ দিনের মাথায় নায়লাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেই। তাকে বলি প্রেম করতে চাই না। করলে বিয়েই করবো। অন্যদের মধ্যে আমাদের প্রেমে ওত রসকষ ছিল না। কথা কম বললেও প্রচুর চ্যাট করতাম।

সাজ্জাদ বলেন, নায়লাকে বিয়ে করতে ১০ জানুয়ারি দেশে ফিরি। সেদিন তার সঙ্গে প্রথম দেখা হয়, সেদিনই বিয়ে করে ফেলেছি। এটাই সবসময় বলতাম, প্রথম দিনেই বিয়ে করবো এবং তাই করেছি।

বাংলা নাটক গ্রুপের ফাউন্ডার এবং এডমিন মাশরিক আলম ও জনি মিয়াঁ জানান, বাংলা নাটক গ্রুপের মাধ্যমে সাজ্জাদ-নায়লার প্রেম ও বিয়ে হয়েছে। তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোতানজিন তিশানাটকনিশোফেসবুকবাংলা নাটকভক্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT