শিল্প সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

বাংলা একাডেমি ভবনের সামনে বাংলা একাডেমি লোগো ও স্মৃতি স্তম্ভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি ভবন ও লোগো, স্মৃতি স্তম্ভের ছবি, যা সাহিত্য পুরস্কার প্রাপ্তির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলা একাডেমি। এ বছর ১১টি বিভাগে পুরস্কার পাচ্ছেন ১৫ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

অমর একুশে বইমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার বিজয়ীরা হলেন-
কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত,
কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন,
প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান
অনুবাদে আলম খোরশেদ
নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল
শিশুসাহিত্যে ধ্রুব এষ
মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক
বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়
বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন
আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী
ফোকলোরে পুরস্কার পেয়েছেন আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল

বিষয়:অনুবাদ উপন্যাস কবিতা গল্প নাটক বাংলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…