চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে বাংলা ছবির দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৩
বিনোদন
A A

‘পরাণ’, ‘হাওয়া’র পর আবারও সিনেপ্লেক্সে চলছে বাংলা ছবির দাপট! ঈদুল আযহায় মুক্তি পাওয়া ৫ ছবির মধ্যে তিনটি ছবি দেখতেই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ভিড় করছেন দর্শক! বাংলা ছবি নিয়ে দর্শকের এমন আগ্রহে হলিউডের ছবির শো কমাতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ! বিষয়টিকে সার্বিকভাবে বাংলা ছবির জন্য ইতিবাচক মনে করছেন সাধারণ সিনেপ্রেমী মানুষেরা!

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় মোট সিনেমা চলছে ৭টি। এরমধ্যে চারটি হলিউডের। এই ৪টি ছবির রয়েছে ২৩ টি শো। সংখ্যায় বাংলা ছবি তিনটি থাকলেও সিনেপ্লেক্সের সবগুলো শাখায় বাংলা ছবিরই দাপট!

বিশেষ করে শো’য়ের দিক থেকে বাংলা ছবি ৩টির দৈনিক প্রদর্শনী থাকছে ৫৫টি! ছবি ৩টি হল প্রিয়তমা, সুড়ঙ্গ এবং প্রহেলিকা।

Banglabid

এরমধ্যে সবচেয়ে বেশী শো থাকছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র। ছবিটি দৈনিক শো পেয়েছে ২৭টি। যদিও গেল সপ্তাহে সিনেপ্লেক্সে দর্শক চাহিদার তুঙ্গে থাকা ছবিটির দৈনিক ৩৩টি শো ছিলো।

‘সুড়ঙ্গ’র পরেই সিনেপ্লেক্সে আছে হিমেল আশরাফ পরিচালিত ছবি ‘প্রিয়তমা’র অবস্থান। সিনেপ্লেক্সে গেল সপ্তাহে এই ছবিটির দৈনিক ৮-৯টি শো ছিলো। দর্শক চাপে দ্বিতীয় সপ্তাহে প্রায় দ্বিগুণ শো বেড়েছে। শুক্রবার (৭ জুলাই) থেকে ছবিটি সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৭টি শো চলবে।

প্রিয়তমার পরেই সিনেপ্লেক্সে শো’য়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। ছবিটি শুরু থেকেই পারিবারিক দর্শকদের আকর্ষণ করছে। দ্বিতীয় সপ্তাহে সিনেপ্লেক্সে দৈনিক ১১টি শো দেখতে পারবেন দর্শক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদের ছবিচয়নিকাপ্রহেলিকাপ্রিয়তমারাফীলিড বিনোদনশোসিনেমাসুড়ঙ্গসুপারস্টারহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT