জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিলো তা ষড়যন্ত্রের অংশ ছিলো বলে উঠে এসেছে অনেক গবেষণায়। গবেষকরা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশে দুর্ভিক্ষ হলে স্বাধীনতার সাথে সাথেই হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দু’বছর সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা হলেও স্বাধীনতার তৃতীয় বছরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের হাত ধরে দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়।







