চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A
বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের স্মরণে অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের মহান মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা। সুতরাং বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হলে আগে বঙ্গবন্ধুকে আদ্যোপান্ত জানতে হবে, আর বঙ্গবন্ধুকে জানতে হলে তাঁর জীবনী-নির্ভর সাহিত্য, চলচ্চিত্র ও সাংস্কৃতিক চর্চার পরিধি বাড়াতে হবে।

রোববার ৩১ ডিসেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩০ বছর পূর্তিতে সংগঠনটির ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল (নিনস্) শাখার উদ্যোগে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিনস্ কনফারেন্স রুমে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে “বিজয়ের মাসে শেকড়ের সন্ধানে” শীর্ষক এ উৎসব |

Banglabid

উৎসবের প্রথম দিন বেলা ১২টায় প্রদর্শিত হয় “মুজিব: একটি জাতির রূপকার” শীর্ষক চলচ্চিত্র ৷ আজ রোববার প্রদর্শিত হয়েছে “হাসিনা- এ ডটারস টেল” ৷ এবং উৎসবের শেষ দিন আগামীকাল সোমবার প্রদর্শিত হবে “আমার বন্ধু রাশেদ” শীর্ষক চলচ্চিত্র ৷

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন: স্বাচিপ নিনস্ শাখার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব’ তরুণ প্রজন্মকে বিজয়ের মাসে শেকড়ের সন্ধান পেতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাচিপের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন৷  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নিনস্-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এবং যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মোঃ বদরুল আলম ৷

Reneta

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ নিনস্ শাখার সভাপতি অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী। স্বাগত বক্তব্য দেন স্বাচিপ নিনস্ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. শিরাজী শাফিকুল ইসলাম৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. মোস্তফা জালাল মহিউদ্দিননিনস্বঙ্গবন্ধুবাংলাদেশমহান মুক্তিযুদ্ধস্বাচিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনী জোয়ারে বিএনপির নেতা-কর্মীরাও শামিল হয়েছে: হাছান মাহমুদ

পরবর্তী

বিশ্বের দেশে দেশে বর্ণিল আয়োজনের মাধ্যমে নতুন বছর উদযাপন

পরবর্তী
আনন্দময় নববর্ষ উদযাপনে আকাশে আতশবাজি ও আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দেশে দেশে বর্ণিল আয়োজনের মাধ্যমে নতুন বছর উদযাপন

সন্ধ্যায় সূর্যোদয় ও পর্বতশৃঙ্গের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি নতুন বছরে পা দিল বাংলাদেশ

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT