মনজুরুল আলম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন: কোন সভ্য দেশ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কোন জাতি এ রকম খুনীকে আশ্রয় দিতে পারে না। আরও তিনজন খুনী কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার কারণে এ তিন জনের হদিস নেই।
তিনি বলেন: বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনীদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত খোঁজা হবে। ইঁদুরের গর্তে গিয়েও লুকায়ে থাকতে পারবে না।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এখন বঙ্গবন্ধুর ঋণ শোধ করার সময় এসেছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিয়ারা আক্তার পিওনা।







