চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যান্ড সংগীত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে’

বিজয়ের মাসের প্রথম দিনে চ্যানেল আইয়ে চলছে ১২তম ব্যান্ড ফেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
ব্যান্ড সংগীতের অনুষ্ঠানে পাঁচজন শিল্পী ও সংগঠক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্ট মাতাচ্ছে ১২ টি দল।

১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে ব্যান্ড ফেস্ট।

এবারের আয়োজনে পারফর্ম করছে ১২টি গানের দল। ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ।

শুরুতে উচ্চারণ ব্যান্ডদল দুটি গান পরিবেশন করে। এর পর গাইছে পার্থিব। দর্শকসারিতে উপস্থিত আছেন দেশের নামকরা ব্যান্ড সংগীতশিল্পীরা।

শুরুতে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সংগীতে ব্যান্ড একটি ভালো স্থান করে নিয়েছে। শুরুর দিকে ব্যান্ডকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হলেও এর বিকশিত ভাবনা বর্তমানে ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যান্ড সংগীত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে, চ্যানেল আই ব্যান্ড ফেস্ট এতে বেশ ভূমিকা রাখছে বলে মনে করি।

ব্যান্ড তারকা মানাম আহমেদ বলেন, সংগীত ও খেলাধুলা তরুণ প্রজন্মকে আলোর পথে দিশা দেয়। চ্যানেল আইয়ের আয়োজনে এই ব্যান্ড ফেস্ট আমাদের ব্যান্ড সংগীতকে অনেক পর্যাদা দিয়েছে। আমার চাওয়া থাকবে এই আয়োজন আরও বড় এবং রঙিন হোক।

Reneta

ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি আশীষ কুমার চক্রবর্তী বলেন, আমাদের হাসপাতাল সংস্কৃতি ও শিল্প বান্ধব প্রতিষ্ঠান। তাই সংস্কৃতিবান্ধব যেকোনো ভালো উদ্যোগের সাথে আমরা যুক্ত থাকার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি আগামী বছর আরো বড় পরিসরে ব্যাংক শ্রেষ্ঠ উদযাপন করবে চ্যানেল আই এবং আমরাও সাথে থাকবো।

১২তম ব্যান্ড ফেস্টের প্রকল্প পরিচালা রাজু আলীম, অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুচ্যানেল আইব্যান্ড ফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT