চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছরে ব্যান্ড চিরকুট, ঢাবিতে কনসার্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

দেশের পাশাপাশি বিশ্বব্যাপী সুনাম অর্জন করা বাংলাদেশি ব্যান্ডদল ‘চিরকুট’ বাংলা গানের গৌরবে অতিক্রম করেছে সুদীর্ঘ ২০ বছর। এই বিশেষ মুহূর্ত উদযাপিত হতে যাচ্ছে চিরকুট-এর সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) আয়োজিত হতে যাচ্ছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট। চিরকুট-এর সাথে এই কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেই সঙ্গে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দূর্গ, কোলস্ল ও ইনট্রয়েড।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফুয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), ব্যান্ড মাইলস ও জনপ্রিয় তারকা জয়া আহসান। সঙ্গীতের এই মহোৎসবে থাকছে আরও নানান আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যাত্রা শুরু করে গত ২০ বছরে চিরকুট অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য, বাংলা গানকে সগৌরবে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে কিংবদন্তি ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সাথে একই মঞ্চে পারফর্ম করার বিরল গৌরব অর্জন করে চিরকুট বাংলা ব্যান্ড মিউজিকের ইতিহাসে জায়গা করে নেয়।

ফোক থেকে রক, ক্লাসিকাল থেকে দেশের গান কিংবা চলচ্চিত্র, চিরকুট যেখানেই তাদের শব্দসুরে পৌছেছে, সেখানেই মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে সাফল্যের সাথে। আর তাই মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে আহারে জীবন, কানামাছি, জাদুর শহর, দুনিয়া, এই শহরের কাকটাও জেনে গেছে কিংবা খাজনার মতো অসাধারণ সব গান।

মানুষের সাথে মিশে থাকা লাইভ পারফরম্যান্সে তারা অর্জন করেছে লক্ষ-কোটি মানুষের ভালোবাসা। দুই দশকে বাংলা গানে নিয়ে আসা এই অনবদ্য বিপ্লবকেই উদযাপন করতে যাচ্ছে চিরকুট। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকেটমূল্য ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুটজয়া আহসানঢাকা বিশ্ববিদযালয়ব্যান্ডলিড বিনোদনসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে দায়িত্ব ছাড়ার কথা ভাবা উচিত: ধর্মমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ফেসবুকে বট বাহিনীর অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ শিক্ষামন্ত্রীর

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT