চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীকে যৌন হয়রানি: জামিনে ছাড়া পেয়েই মামলা প্রত্যাহারের হুমকি

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
১০:৩১ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
শিক্ষার্থীকে যৌন হয়রানি: জামিনে ছাড়া পেয়েই মামলা প্রত্যাহারের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের ১৭ জুলাই এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনে ছাড়া পেয়েই মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কাগ্রস্থ হয়ে হাটহাজারী থানায় জিডি করেছেন ওই শিক্ষার্থী। একই সাথে তার এই অভিযোগের সত্যতা জানতে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় জামিনে ছাড়া পেয়েই আসামি ও তাদের সমর্থকেরা ফেইসবুকে ভিক্টিম ব্লেমিংসহ আমার নামে নানা অশ্লীল প্রচার ও মিথ্যাচার করছে। তারা আমার ফেসবুক একাউন্ট থেকে ছবি নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্টে আপলোড করছে। তারা আমাকে নানাভাবে উত্যক্ত করছে। এখন আমি নিজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। তাই বাধ্য হয়ে জিডি করেছি।

Banglabid

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বলেন, ঘটনাটি সম্পর্কে ইতোমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে। হুমকির ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী জিডি করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

এর আগে, গত বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের নিকটস্থ হতাশার মোড় থেকে হলে ফেরার পথে কয়েকজন ওই ছাত্রী ও তার বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন ও নির্যাতন করে। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে এবং পরে ২০ জুলাই ওই শিক্ষার্থী হাটহাজারী থানায় অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিজামিনর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞায় মরিনহো, জরিমানাও গুণতে হবে রোমাকে

পরবর্তী

নারীদের ওপর নিষেধাজ্ঞার কারণে তালেবানদের স্বীকৃতি দেওয়া ‘অসম্ভব’: জাতিসংঘ

পরবর্তী
নারীদের ভোটার তালিকা সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের ওপর নিষেধাজ্ঞার কারণে তালেবানদের স্বীকৃতি দেওয়া 'অসম্ভব': জাতিসংঘ

নরেন্দ্র মোদি ও জো বাইডেনের সাক্ষাৎ, আন্তর্জাতিক সমাবেশে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের সাথে সাক্ষাৎসহ নানা কর্মসূচিতে ব্যস্ত নরেন্দ্র মোদি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT