দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। নির্বাচিত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনারও দাবি জানান তিনি।
আজ (২৩ অক্টোবর) বুধবার উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।
তিনি আরও বলেন, কেউ চাইলেই জাতীয় পার্টি শেষ হবে না। আনুপাতিক হারের নির্বাচন চেয়ছে জাতীয় পর্টি। সরকার ডাকা না ডাকা তাদের এখতিয়ার। আমাদের দাবি সংবিধানের যে কারণে চিফ এক্সিকিউটিভ ফ্যাসিস্ট হয় সে ধারাগুলো এ্যমেনেমেন্ট করা হোক। দেশে বিভক্তি ও হানাহানি হোক তা আমরা চাই না।







