চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাকরখানি’র একাল সেকাল

নুসরাত তওরীন আহমেদনুসরাত তওরীন আহমেদ
৪:১০ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভোজন রসিক বাঙালির পরিচয় তারা মাছে ভাতে বাঙালি। তবে যদি বাঙালি খাবারে কিছুটা মোগল-নবাবী ছোঁয়া পেতে চান তাহলে পুরান ঢাকার কোন বিকল্প নেই। অনেক প্রাচীন ঐতিহ্যের ইতিহাস বহন করছে পুরান ঢাকা। তবে পুরান ঢাকা সবচেয়ে বিখ্যাত তার খাবারের জন্য। এমনই একটি বিখ্যাত খাবার `বাকরখানি’। সকালের এক কাপ চায়ের সাথে বাকরখানি না থাকলে যেন দিন শুরু হয় না। তবে এই বাকরখানির পিছনেও রয়েছে এক প্রেমের ইতিহাস।

নবাব মুর্শিদ কুলী খাঁর দত্তক ছেলে জমিদার আগা বাকির খাঁর নামে এই রুটির নাম হয়েছে বাকরখানি। বাকরখানির সাথে জড়িয়ে আছে জমিদার আগা বাকির খাঁর প্রেমের ইতিহাস। কথিত আছে মুর্শিদাবাদের নর্তকি খনি বেগমের সঙ্গে বাকির যাঁর গভীর প্রেম ছিল। তার আবিষ্কৃত ও প্রিয় খাদ্য বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল বাকের খনি রুটি। পরবর্তী সময়ে এই নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে।

পুরান ঢাকাবাসীর বাকরখানির চাহিদা মেটাতে রুটি তৈরি হতে শুরু হয় ভোর থেকে। বিশেষ প্রক্রিয়ায় তন্দুরে কয়লা গরম করে রুটিগুলো তৈরি করা হয়। তেল, ময়দা, পানি, লবণ দিয়ে তৈরি বাকরখানি খেতে হয় মুচমুচে। বিভিন্ন ধরনের বাখরখানির মধ্যে পনির, ঘি, নোনতা, চিনি, ঝুড়া প্রভৃতি উল্লেখযোগ্য।

রুটি তৈরি বিষয়ে রুটি বিক্রেতা দেলওয়ার হোসেন বলেন,`আমরা প্রথমে তেল, লবণ আর পানি দিয়ে ময়দা গুলাই তারপর অনেক গুলো ভাগ করে গুল্লি কাটি। তারপর রুটি বেলে আমরা তন্দুরে রুটি লাগাই। তারপর মচমচা হলে বের করি রুটি।

বাকরখানি বিক্রেতা দেলওয়ার হোসেন

 

পুরান ঢাকার অনেকের বাসায় সকালের নাস্তার টেবিলে থাকে বাকরখানি।

Reneta

এমনই অনেক বছর থেকে বাকরখানি কিনতে আসা হায়াতুল নাবি বলেন, গত ১০ বছর ধরে আমি আমার মালিকের জন্য বাকরখানি নিয়ে যাই প্রতি সপ্তাহে। আমরা চায়ের সাথে বাকরখানি খেতে বেশি পছন্দ করি।

 

বাকরখানি ক্রেতা হায়াতুল নাবি

 

যুগ পরিবর্তন হলেও বাকরখানির চাহিদায় এখনও কমতি আসেনি। বরং চাহিদা বেড়েছে ঢাকাসহ সারা বাংলাদেশে।

বাকরখানির কারিগর আলমগীর বলেন, ‘আমি ১৮ বছর ধরে বাকরখানি বানাই। এই বাকরখানি বানিয়েই সংসার চালাই। যখন ছুটিতে বাড়ি যাই মহাজন বাকরখানি দিয়ে দেয়, সেইটা নিয়ে যাই। কিন্তু এখন বাকরখানি শুধু পুরান ঢাকার মানুষ খায়না গ্রামের অনেক মানুষও খায়।’

 

বাকরখানির কারিগর আলমগীর

 

কথিত আছে বাকরখানির জন্ম ১৮শ শতকে এবং ঢাকাতে প্রথম বাকরখানি তৈরি হয় লালবাগে। শুধু পুরান ঢাকাতেই নয় বাকরখানির দোকান চোখে পড়বে রাজধানী জুড়ে, যেখানে বাখারখানি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা দরে। তবে বিশেষ অর্ডারে গুণতে হবে প্রতি পিস বাকরখানির জন্য ১০ থেকে ২০ টাকা।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাকরখানিলালবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬

আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, লক্ষ্য এখন সিরিজে সমতা: ফক্সক্রফট

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT