রাজনীতি

বায়তুল মোকাররমে শান্তি সমাবেশের অনুমতি পায়নি যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের আবেদন

বায়তুল মোকাররমে শান্তি সমাবেশের অনুমতি না পাওয়া যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমে শান্তি সমাবেশের অনুমতি না পাওয়া নিয়ে জনসমাগম ও প্রতিবাদ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বিকল্প হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) এই শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল।

আফজালুর রহমান বাবু জানান: বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য আমরা বিকল্প হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েলচত্বর সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।

এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের একটি প্রতিনিধিদল অনুমতি চেয়ে সাক্ষাত করেছে।

আফজালুর রহমান বাবু আরও জানান: আমরা পরে সোহরাওয়ার্দী উদ্যানে চেয়েছিলাম। কিন্তু সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে।

অন্যদিকে, একই দিন বিএনপি মহাসমাবেশের জন্য নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চেয়েছিল ডিএমপির কাছে। কিন্তু ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ ছাত্রলীগ ডিএমপি যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…