চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A
ডিএমপি কমিশনার জনসভায় বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান বলেছেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছে। তাদের পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, এরকম (শীর্ষ সন্ত্রাসী) যারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে রয়েছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

পুলিশে এখনও যোগদান না করা সদস্যদের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, যারা যোগদান করেননি সেটা একেবারেই মিনিমাম নম্বর। যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে, ৩ থেকে ৪টি থানার মেরামত কাজ চলমান। যেগুলো আগামী ৪ থেকে ৫ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক। যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে, যাতে অপরাধ সংগঠিত না হয়। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়। খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ এ ছাড়া আমরা সব বিষয়ে কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান চলছে। রোববার ভোর রাতেও জেনেভা ক্যাস্পে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র জব্দসহ অনেকে গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের চলমান প্রক্রিয়া, এমন অভিযান চলমান থাকবে।

এর আগে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (ক্র্যাব) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা অপরাধ নিয়ন্ত্রণে ক্রাইম রিপোর্টারদের সাপোর্ট পাচ্ছি। ডিএমপি ও ক্রাইম রিপোর্টারদের মধ্যে সুসম্পর্ক ঐতিহ্যগতভাবে থাকবে, সামনের দিনগুলোতেও এটি অব্যাহত থাকবে।’

কমিশনার বলেন, আনন্দ বিনোদনের জন্য আজকে এ খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকে। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও বৃদ্ধি পায়। আজকের এ সুন্দর খেলার আয়োজন করার জন্য আয়োজক সংস্থা ও সম্মানিত সকল সাংবাদিকগণকে আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ক্র্যাবের জন্ম লগ্ন থেকেই ডিএমপির সাথে সম্পর্ক। খেলাধুলা হচ্ছে বিনোদনের মাধ্যম। নিয়মিত খেলাধুলা করলে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্র্যাবের জন্য একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করার আহ্বান জানান তিনি।

স্পন্সর হিসেবে সহযোগিতা করায় ওয়ালটন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। শত কর্মব্যস্ততার মাঝে ডিএমপি কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ডিএমপিকে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আবু সালেহ আকন, আবুল খায়ের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিকসহ গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরাডিএমপি কমিশনারপুলিশি নজরদারি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT