আন্তর্জাতিক

জাতির উদ্দেশে ভাষণ দিবেন মার্কিন প্রেসিডেন্ট

বাইডেন ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দেন, প্রেসিডেন্টের বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন প্রেসিডেন্ট ইসরায়েল সমর্থনে ভাষণ দিচ্ছেন, পাশে আছেন অন্যান্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এনডিটিভি জানিয়েছে, বাইডেনের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, ভাষণে বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সন্ত্রাসী হামলা ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান নৃশংস যুদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন।

এর আগে, হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন ও সংহতি জানাতে বুধবার সকালের দিকে তেল আবিবে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিমান থেকে নেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগক এর সাথে দেখা করেন তিনি।

এদিকে বাইডেন ইসরায়েলে পৌঁছানোর আগে বুধবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় ৫০০ মানুষের প্রাণহানি ঘটে।

বিষয়:ইসরায়েল জাতি জো বাইডেন হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…